1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তির এক মাসে ‘অ্যাভাটার থ্রি’র আয় ১৬ হাজার কোটি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মুক্তির এক মাসে ‘অ্যাভাটার থ্রি’র আয় ১৬ হাজার কোটি

প্রতিনিধি

মুক্তির এক মাসে ‘অ্যাভাটার থ্রি’র আয় ১৬ হাজার কোটি
বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে জেমস ক্যামেরনের সাড়া জাগানো সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত ২০ ডিসেম্বর মুক্তির পর মাত্র এক মাস পার হওয়ার আগেই আয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় এখন ১৩১ কোটি ডলার ছাড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকারও বেশি (১৬ হাজার ১২ কোটি টাকা)।

মুক্তির প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘অ্যাভাটার থ্রি’। উত্তর আমেরিকার বক্স অফিসে টানা পাঁচ সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। গত সপ্তাহান্তের তিন দিনে ১ কোটি ৩৩ লাখ এবং পরে চার দিনের লম্বা ছুটিতে এটি আয় করেছে ১ কোটি ৭২ লাখ ডলার। চলতি জানুয়ারিতে বড় কোনো প্রতিযোগী না থাকায় অনেকটা একক আধিপত্য বজায় রেখেছে সিনেমাটি।

জেমস ক্যামেরনের এই নতুন অ্যাডভেঞ্চার এখন পর্যন্ত উত্তর আমেরিকায় ৩৬ কোটি ৩৫ লাখ ডলার আয় করেছে। তবে আন্তর্জাতিক বাজার মিলিয়ে এর দাপট আরও বেশি। এক মাস না পেরোতেই এটি ১৩১ কোটি ডলারের ক্লাবে ঢুকে পড়েছে। বিশেষ করে উত্তর আমেরিকা, চীন এবং ইউরোপের দেশগুলোতে সিনেমাটি অভাবনীয় ব্যবসা করছে।

বক্স অফিসে দাপট দেখালেও ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ও ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর তুলনায় এই সিনেমাটির আয়ের গতি কিছুটা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্র্যাঞ্চাইজিটির আগের কিস্তি দুটি যথাক্রমে ২৯০ কোটি ও ২২৩ কোটি ডলার আয় করে ইতিহাসের সফলতম সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

প্যান্ডোরা গ্রহের নতুন রহস্য আর নাভিদের জীবনযুদ্ধ নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। উন্নত মানের ভিজ্যুয়াল ইফেক্টস (VFX) এবং সিনেমাটোগ্রাফি এই বিপুল আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দর্শকদের ইতিবাচক সাড়াই ‘অ্যাভাটার থ্রি’-কে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!