1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা মারা গেছেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা মারা গেছেন

প্রতিনিধি

মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে নেমে এলো শোকের ছায়া। শুক্রবার বিহারের গোপালগঞ্জে অভিনেতার পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা হেমবন্তীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তীদেবী শুক্রবার বিহারের গোপালগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।’

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আগেই গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। একেবারে শেষ মুহূর্তেও তিনি মায়ের কাছেই ছিলেন।

শনিবার বেলসান্দেতে প্রয়াত হেমবন্তীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব এতে উপস্থিত ছিলেন। এই কঠিন সময়ে পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্য সকলের কাছে একান্ত ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠীর জীবনে তার মা হেমবন্তীদেবী ছিলেন এক বড় অনুপ্রেরণা। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এ কথা জানিয়েছেন। কৃষক পরিবারে বেড়ে ওঠা পঙ্কজ আজ যে অবস্থানে, তার জন্য তিনি বারবারই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!