1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিঠুনের প্রশংসা করে যা বললেন রাজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিঠুনের প্রশংসা করে যা বললেন রাজ

প্রতিনিধি

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’ থেকে শুরু করে হাল আমলের ‘কাবুলিওয়ালা’, ৭৫ বছর বয়সী এই অভিনেতার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মিঠুন চক্রবর্তী কী খুব রাগী? তার সঙ্গে কাজ করতে গেলে কি পরিচালকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়?

সম্প্রতি এই সকল প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৪ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেন তিনি। মিঠুন, শুভশ্রী এবং ঋত্বিক অভিনীত এই ছবিটি পরিচালনা করে মিঠুনের সঙ্গে কাজের এক নতুন অভিজ্ঞতা হয় রাজের।

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন রাজ। তিনি বলেন, ‘যখন একজন বড় অভিনেতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন তখন কিছুটা হোমওয়ার্ক করে যেতে হয়। আপনি যদি ফ্লোরে নিজেই কনফিউজড থাকেন তাহলে কিন্তু উনি বুঝে যাবেন। উনি টেকনিক্যালি ভীষণ স্ট্রং।’

মিঠুনের অভিনয় দক্ষতা নিয়ে বলতে গিয়ে রাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তার কথায়, ‘মিঠুন চক্রবর্তী ওয়ান টেক অ্যাক্টর। উনি একবার শুধু টেক দেবেন। আপনি যদি এবার বারবার টেক নিতে চান তাহলে আপনাকে বোঝাতে হবে কেন আপনি টেক নিচ্ছেন। সঠিকভাবে বর্ণনা করতে হবে। না হলে কিন্তু উনি করবেন না।’

মিঠুনের প্রশংসা করে রাজ বলেন, ‘উনি যতদিন কাজ করেছেন একদিনও আমি তাকে রেগে যেতে দেখিনি। উনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। কাজ শেষ হয়ে গেলেও তিনি বাড়ি চলে যেতেন না। ফ্লোরে থাকতেন এবং অন্য অভিনেতা যখন অভিনয় করতেন উনি ঠিক একই ইমোশন দিয়ে তার পাশে দাঁড়াতেন। এই মানুষটাকে মুডি বলাই যায় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!