1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মারা গেছেন সুরকার অভিজিৎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মারা গেছেন সুরকার অভিজিৎ

প্রতিনিধি

ওড়িশার প্রখ্যাত সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওড়িশার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ওড়িশার সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাইপারটেনশন, হাইপো-থাইরয়েড এবং ক্রনিক লিভারের মতো একাধিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসায় কখনো শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কখনো অবনতি।

ভক্তদের আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু শনিবার রাত থেকে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে আজ সকালে সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমান পরপারে।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। তবে ২০০০ সালের পর থেকে তার সৃজনশীল সুর ও কথার জাদু ছড়িয়ে পড়তে থাকে সাধারণ মানুষের হৃদয়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৭০০-এর বেশি গান লিখেছেন এবং সুর করেছেন।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’ এবং ‘সুন্দরগড় কা সলমন খান’-এর মতো সুপারহিট সিনেমা। চলতি বছরই তার সুর করা ছবি ‘পগলু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা এখন তার শেষ স্মৃতি হয়ে রইল।

অভিজিৎ মজুমদারের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকবার্তায় লেখেন, “সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক ক্ষেত্রে এটি এক অপূরণীয় ক্ষতি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!