1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু

প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর বয়স। রোববার (১৫ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

গণফোরামের নেতা মধু জানান, বিকেল ৫টায় স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মোস্তফা মোহসীন মন্টু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, বন্ধু মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু খবরে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি মহাসচিব। মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোটে রাতে করে ফেলার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তারা।

এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মন্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!