ইপেপার / প্রিন্ট
গেল সপ্তাহে ম্যাচ চলাকালীন সময়ে খালেদ আহমেদ জানতে পারেন মাকে হারানোর কথা। পরে চিটাগং থেকে ছুটে যান সিলেটে। পরবর্তীতে গতকাল ম্যাচের আগেই যোগ দেন দলের সঙ্গে। মায়ের শোক কাটিয়ে মাঠে নেমে বল হাতেও উজ্জ্বল ছিলেন খালেদ। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সহকারী কোচ এনামুল হক জুনিয়রের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন খালেদ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এনামুল বলেন, ‘সত্যি কথা বলতে খালেদকে নিয়ে অনেক গর্বিত। কারণ এমন পরিস্থিতিতে যে সিলেট থেকে আমাদের কথার সাথে সাথে চলে এসেছে আমাদের কথা শুনে টিমের স্বার্থে। সিলেট থাকলে হয়ত মনটা আরেকটু খারাপ থাকত।’
আরও যোগ করেন, ‘সে আমাকে কল করেছিল যে কী করব। আমি বলেছিলাম, সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে, এখানে একটু উৎফুল্ল থাকবে। সে এই ম্যাচটা খেলতে চেয়েছে, বললো যে আমি বরিশালের সাথে খেলতে চাই। আমরা সবাই মুগ্ধ যে এমন একটা ঘটনার পর চলে এসেছে ম্যাচ খেলেছে দারুণ বোলিং করেছে আজও (গতকাল)।’