1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় বিএনপি’র ইফতার মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

মান্দায় বিএনপি’র ইফতার মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা

নওগাঁ প্রতিনিধিঃমাহবুবুজ্জমান সেতু:

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় ইউনিয়ন পর্যায়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সতীহাট কাছর উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।

এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য রফিকুল ইসলাম,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি ও মান্দা উপজেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, গণেশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ জামাল হক, ভারশোঁ বিএনপির ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!