1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় টিএইচএ’র ড্রাইভার পতিতা নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় বাসা সিলাগালা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মান্দায় টিএইচএ’র ড্রাইভার পতিতা নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় বাসা সিলাগালা

প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিনকে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল মতিন নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা এবং একজন যুবলীগ নেতা বলে জানা গেছে। তিনি বেশকিছুদিন থেকে অত্র উপজেলায় মাষ্টাররোলে টিএইচএ’র কালো রংয়ের গাড়িটি চালাতেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ওই ড্রাইভারের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এরপর তাদের উভয়কে ছেড়ে দিয়ে বাসা সিলাগালা করে দেওয়ার ঘটনায় অত্র এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে টিএইচএ’র ড্রাইভার আব্দুল মতিন স্থানীয় এক পতিতা নারীকে তার বাসায় ডেকে নেয়। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এরই এক পর্যায়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তাসনিম হোসাইন আরিফ বলেন,বিষয়টি শুনেছি। তবে এটি দুঃখজনক।
এ বিষয়ে জানার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়কে একাধিকবার ফোন দিয়েও তিনি তার ফোনটি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায় নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবগত নয়। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থ গ্রহণ করা হবে। অপরদিকে,মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু বলেন বিষয়টি অবগত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!