1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাথা যন্ত্রণা? কতটা উপকার হবে কফি খেলে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাথা যন্ত্রণা? কতটা উপকার হবে কফি খেলে?

প্রতিনিধি

বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয় কফি। সকালবেলা ঘুম থেকে উঠে, কাজের ফাঁকে বা সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে কফির কাপে চুমুক না দিলে চলে না। প্রতিদিনের ব্যস্ততায় নিজেকে একটুখানি চাঙ্গা করে নিতে কফির জুড়ি মেলা ভার। সারাদিনের ক্লান্তি, মাথাব্যথার যন্ত্রণা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে এক কাপ কফিই যথেষ্ট।

এক কাপ ব্ল্যাক কফিতে প্রতিদিনের পুষ্টি চাহিদার প্রায় ১১ শতাংশ রিবোফ্লাভিন (ভিটামিন বি১২), ৬ শতাংশ প্যান্টোথেনিক অ্যাসিড (ভিটামিন বি-৫), ৩ শতাংশ ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম, ২ শতাংশ ম্যাগনেসিয়াম ও নিয়াসিন (ভিটামিন বি-৩) থাকে।

কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ রয়েছে। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। কফির উপাদান ক্যাফেইনের জন্যে কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে।

কফির ঘ্রাণে অনেকেরই মন চনমনে হয়ে ওঠে। কিন্তু কফিতে চুমুক দিলে মাথাব্যথা, যন্ত্রণা থেকে রেহাই মিলবে কি? পুষ্টিবিদেরা বলছেন, মিলবে। তবে মাথাব্যথা বা যন্ত্রণারও তো বিভিন্ন প্রকার হয়। সব ধরনের মাথাব্যথায় কিন্তু ক্যাফিন-জাতীয় পানীয় কাজ করে না।

পুষ্টিবিদদের মতে, মাথাব্যথা বা যন্ত্রণা নিয়ন্ত্রণে রাখতে ক্যাফিন ‘থেরাপিউটিক’ এজেন্টের মতো কাজ করে। পর্যাপ্ত ঘুমের অভাব হলে বা ঘুম থেকে ওঠার পরেও অনেক সময়ে মাথা ধরে থাকে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘হিপনিক হেডেক’ বলা হয়। এ ক্ষেত্রে কফি খেলে উপকার মেলে। ২০২৩ সালে ‘নিউট্রিয়েন্টস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রেও সে কথা উল্লেখ করা হয়েছে।

মাথা যন্ত্রণা উপশমে কফি পানে বেশ কাজ করে। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের জন্য ক্যাফিন উদ্দীপক হিসাবে কাজ করে। যা শারীরিক কিংবা মানসিক ক্লান্তি দূর করে একাগ্রতা, মনঃসংযোগ বাড়িয়ে তুলতে সাহায্য করে। আবার, ক্যাফিন ‘ভ্যাসোকনস্ট্রিক্টার’ হিসাবেও কাজ করে। যা প্রসারিত রক্তবাহিকার পথ সঙ্কুচিত করে দেয়। যে কারণে কফির কাপে চুমুক দিলে মাথাব্যথায় আরাম মেলে।

শরীরের ক্ষতি হতে পারে ভেবে কফিপ্রেমীরা অনেক সময়ে স্বেচ্ছায় এই আসক্তি থেকে দূরে থাকতে চান। এই কারণেও কিন্তু মাথা যন্ত্রণা শুরু হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ক্যাফিন উইথড্রয়াল হেডেক’ বলা হয়।

মাথাধরা কিংবা মাথা যন্ত্রণার সঙ্গে ক্লান্তি, ঝিমুনিরও যোগ রয়েছে। গোটা শরীরের স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কফি উদ্দীপকের মতো কাজ করে। ফলে সাময়িক ভাবে এই কষ্টের সঙ্গে মোকাবিলা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!