1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহেশখালীতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে গুলি করে হত্যা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মহেশখালীতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে গুলি করে হত্যা

প্রতিনিধি

কক্সবাজার মহেশখালীতে ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকার ইউছুফের স্ত্রী। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালীর কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।

নিহত ফরিদার ভাইপো নিশান জানান, আমার চাচা ফরিদুর আলম রফিদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার চাচাকে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) ভোরে ২০-৩০ জন লোক ঘরে ঢুকে আমার চাচাকে খোঁজেন। চাচাকে না পেয়ে আমার প্রতিবন্ধী ফুপিকে গুলি করে হত্যা করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!