1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়েশ্চারাইজার লাগাই না, ছোট থেকেই সরিষার তেল মাখি : অমিতাভ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ময়েশ্চারাইজার লাগাই না, ছোট থেকেই সরিষার তেল মাখি : অমিতাভ

প্রতিনিধি

বুডঢা হোগা তেরা বাপ! হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই ছবি বক্স অফিসে ফ্লপ হলেও, ছবির নাম যে বলিউডের শাহেনশাহর সঙ্গে সমর্থক, তা যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে।

অমিতাভের বয়স এখন ৮২। তবে তার স্টাইল ও ফুরফুরে মেজাজ চমকে দিতে পারে নতুন প্রজন্মের নায়কদের। অভিনেতার নারী ফ্যানের সংখ্যাও হিংসা করার মতো। আর তার প্রমাণ পাওয়া যায় কৌন বনেগা ক্রোড়পতির ফ্লোরে। ঠিক যেমন ঘটল সম্প্রতি।

সোশ্যাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গেছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও।

ঠিক তখনই তরুণী জিজ্ঞাসা করে ফেললেন, আপনার মুখ এত চকচকে, কোন ময়েশ্চারাইজার মাখেন?

তরুণীর প্রশ্নে তো অবাক অমিতাভ। উত্তরে বললেন, আমি কোনওদিনই ময়েশ্চারাইজার মাখিনি। এমনকী, এই শব্দ উচ্চারণ করতেও অসুবিধা হয় আমার। আমি ছোটবেলা থেকেই সরিষার তেল মাখি। আর এটাই আমার একমাত্র রূপচর্চা।

কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান নারী অনুরাগীদের কাছ থেকে। তবে কোনও তরুণীর সঙ্গে রূপচর্চার কথা শেয়ার করতে হবে, তা আন্দাজও করতে পারেননি বলিউড শাহেনশাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!