1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহ–ঢাকা রুটে একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ময়মনসিংহ–ঢাকা রুটে একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল

প্রতিনিধি

ময়মনসিংহ–ঢাকা রেলপথে একই দিনে পৃথক দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ট্রেনটি সেখানে থেমে যায় এবং ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। পরে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করা হলে ধীরে ধীরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে একই দিনে সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় বিকল হয়ে পড়ে। তবে ট্রেনের চালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় ইঞ্জিনটি সাময়িকভাবে সচল করা সম্ভব হয় এবং সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুটি পৃথক ঘটনায় সকাল থেকেই ঢাকা–ময়মনসিংহ রেলপথে যাত্রীদের ভোগান্তি দেখা দেয় এবং নির্ধারিত সময়ের ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, বিকল হওয়া ট্রেন উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!