1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে’

বিনোদন ডেস্ক :

২০২৪ সালের ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলি ফজল। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এবার রিচা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট-পার্টম ডিপ্রেশন নিয়ে পোস্ট করেছেন। লিখেছেন তার ইমোশনাল স্ট্রাগলের কথা।
রিচা লিখেছেন, ‘গত কয়েক মাস ধরে নতুন মা হিসেবে দায়িত্ব সামলাচ্ছি। আমার মধ্যে আবেগের মহাসমুদ্রের জন্ম হয়েছে।’ বারবারই নানা বিষয়ে নিজের মতামত জানিয়েছেন রিচা। ফলে মাতৃকালীন অবসাদ নিয়েও যে তিনি স্পষ্ট কথাই লিখবেন, সে আর বলার অপেক্ষা রাখে না।

অভিনেত্রীর কথায়, ‘বয়সে ছোট কিংবা বড়, আস্তিক কিংবা নাস্তিক, যার সঙ্গেই কথা বলি না কেন, দুঃখ কিছুতেই পিছু ছাড়ছে না। মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাও কোনও আশা দেখতে পাচ্ছি না। নিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’

মাতৃত্বকালীন হতাশা নতুন কিছু নয়। অনেক নতুন মাকেই এই অবসাদের মধ্যে দিয়ে যেতে হয়। অভিনেত্রীর এই পোস্ট আরও একবার বুঝিয়ে দিয়েছে, মায়েদের মানসিক অবসাদ অবহেলার বস্তু নয়। এতে একজন নারীর জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে।

রিচার পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা লিখেছেন, ‘এই কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বহু বার বিষয়টি নিয়ে ভেবেছি।’ রিচার এই পোস্ট অনেক মায়ের মনের যন্ত্রণাকে সামনে এনে দাঁড় করিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!