1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মদিনার মসজিদে নববীতে ঝুম বৃষ্টি। - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

মদিনার মসজিদে নববীতে ঝুম বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, মসজিদ প্রাঙ্গন ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুম বৃষ্টিতে ভিজছে

এদিকে আর মাত্র ১৫দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস। ওই সময় মক্কার কাবা শরীফে সাধারণ সময়ের চেয়ে বেশি মানুষ ওমরাহ করতে যাবেন। আর ওমরাহ শেষে বেশিরভাগ মুসল্লিই মদিনার মসজিদে নববীতে যান। যেখানে শায়িত আছেন শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)। তার কবর জিয়ারত করা ছাড়াও মসজিদে নববীতে নামাজ পড়েন তারা।

বিশ্বের বিভিন্ন দেশে শাবানের ১৫তম রাতে শবে বরাত পালন করা হয়। তবে সৌদিতে এটির প্রচলন নেই। তাই এদিনে মক্কার কাবা ও মসজিদে নববীতে বিশেষ কোনো আয়োজন নেই। সেখানে এই দিনটি অন্য সাধারণ দিনগুলোর মতোই কাটায় সবাই। যেহেতু বিশেষ কোনো আয়োজন নেই, তাই মসজিদে নববীতে খুব বেশি মানুষের ভিড় পরিলক্ষিত হয়নি।

তবে রমজানকে সামনে রেখে কাবা ও মদিনায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গত ১০ ফেব্রুয়ারি ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখানো হয়, কীভাবে কাবার কার্পেটগুলো আধুনিক যন্ত্র ব্যবহার করে পরিস্কার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!