1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তারi - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভোলায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তারi

প্রতিনিধি

ভোলায় আলোচিত হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানা, লক্ষ্মীপুর ও বরিশালের হিজলা থানায় ১৩টি মামলা চলমান আছে।

এদিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

আটক আলতাফ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাপ্তা গ্রামের আলী আকরাম মাতাব্বের ছেলে।

লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত জানান, গোপন তথ্যের ভিক্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ভোলাগামী ‘এমভি ভোলা’ নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়। অভিযানে দেশের বিভিন্ন থানার হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আলতাফকে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!