1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় কালবৈশাখী ঝড়ে মেঘনায় ৫ নৌকা ডুবি, প্রাণহানির খবর নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ভোলায় কালবৈশাখী ঝড়ে মেঘনায় ৫ নৌকা ডুবি, প্রাণহানির খবর নেই

প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেরা প্রাণে বেঁচে ফিরলেও নদীতে ডুবে যাওয়া নৌকাগুলোর এখনো সন্ধান মেলেনি।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার শিবপুর ও ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. জাফর। তিনি জানান, ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার দুলাল মাঝি, জামাল মাঝি, ফিরোজ মাঝি এবং পূর্ব ইলিশা ইউনিয়নের শামীম মাঝির নৌকা রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত আরেক জেলের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলেরা নদীতে মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে নদীতে তীব্র বাতাস ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়। প্রবল ঢেউয়ের আঘাতে কয়েকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার সময় নদীতে থাকা অন্য জেলেরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। অনেক জেলেকে নদী থেকে উদ্ধার করা হয়, আবার কেউ কেউ সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করেন।

অন্যদিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকাতেও শামীম মাঝিসহ দুই জেলের নৌকা ডুবে যায়। পরে আশপাশে থাকা অন্যান্য জেলেরা তাদের উদ্ধার করেন। পাশাপাশি পার্শ্ববর্তী চর এলাকায় আরও একটি নৌকা ডুবির ঘটনায় জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সৈয়দ আশিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্টরা বিষয়টি নজরদারিতে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!