1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন

প্রতিনিধি

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ অসুস্থতার পরে শনিবার (১০ আগস্ট) তিনি মারা যান বলে জানানো হয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন।কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে।

তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’ এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ’র প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন এবং ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ সালে পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া কে নটওয়ার সিং বেশ কয়েকটি বইও লিখেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!