1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতে বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টাকালে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধরা না পড়ার কৌশল হিসেবে ওই চোরাকারবারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরেছিল। যা সেখানকার বিএসএফ কর্মকর্তাদের রীতিমতো অবাক করেছে। আটকের সময় ওই চোরাকারবারীদের কাছ ধারালো ছুরি ও চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারীকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

অপরদিকে বিএসএফের ৮৮নং ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল। তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারীদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফের জওয়ানরা। এছাড়া আরেক চোরকারবারীকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি বলে দাবি করেছে বিএসএফ।

আটককৃত ও জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। অপরদিকে ই-ট্যাগিংয়ের পর গরুগুলোকে ধ্যান ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!