1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ গ্রেপ্তার - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ গ্রেপ্তার

প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে (৬০) গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুর রহমান ঢাকার গাজীপুরের পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল গাজীপুরের ৫ মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। আটকের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় হয়েছি। পরে তাকে গ্রেপ্তার করে সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।
গাজীপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!