1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতকে বড় টার্গেট দিতে পারল না বাংলাদেশ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ভারতকে বড় টার্গেট দিতে পারল না বাংলাদেশ

প্রতিনিধি

টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন লক্ষ্যে শুরুটা ভালো হলো না জুনিয়র টাইগ্রেসদের। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের।

আজ (রোববার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। শুরুতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন।

শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। এলবিডব্লিউ হয়ে মাওয়া বিদায় নিলে ভাঙে জুটি। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি ধুঁকতে থাকা বাংলাদেশ।

এ পর্বে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যুবা মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!