1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী টুকু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিনিধি

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, পাইলট পর্যায়ে বাস্তবায়িত এই প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সেমিনার হলে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়িত ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’–এর অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশের একটি মূল্যবান দেশীয় জাত, যা দ্রুত বংশবিস্তার, উন্নত মাংসের গুণগত মান এবং উচ্চ বাজার চাহিদার কারণে গ্রামীণ অর্থনীতিতে লাভজনক জীবিকার উৎস হিসেবে ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনায় এ খাতে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে টেকসই করা। এজন্য খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং রোগ ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান জরুরি।

প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, বরং সরাসরি খামারিদের কাছে গিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে সঠিক পরিচর্যা, উৎপাদন কৌশল এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

তিনি অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের জন্য সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও খামারিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!