1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে জিরা এসেছে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে জিরা এসেছে

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭টন জিরা এসেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় একটি ট্রাকে করে জিরাগুলো বন্দরে পৌঁছায়। হাইড্রোল্যান্ড সলিশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এ জিরা আমদানি করেছে। তবে শুক্রবার বন্দর ছুটি, তাই শনিবার জিরা খালাস করা হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স শফিকুল ইসলাম আমদানিকৃত জিরার কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে।
আমদানিকারক সূত্র জানায়, প্রতি টন জিরার দাম পড়েছে ২ হাজার ৫০০ মার্কিন ডলার। যা স্থানীয় মুদ্রায় ২ লাখ ৯২ হাজার ৫০০ টাকার মতো।
আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. ছাগিরুল ইসলাম বলেন, হাইড্রোল্যান্ড সলিশন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭টন জিরা আমদানির জন্য এলসি খুলেছে। সন্ধ্যায় জিরা নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। প্রথমবারের মত এই স্থলবন্দর দিয়ে দেশে জিরা আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!