1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম

প্রতিনিধি

বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় হাসপাতালের গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল বিষয়টি নিশ্চিত করেছেন প্রসূতির এই সফল সিজারিয়ান অপারেশনে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ছিলেন ড. খোকন দেবনাথ।

নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রিয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।

ড. গোপা পাল বলেন, প্রসূতি প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিলেও এক মাস আগে তাদের কাছে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তখনই জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মরিয়মকে হাসপাতালে আনা হয়। তার রক্তের পরিমাণ কম ছিল এবং শিশুদের নড়াচড়া কমে গিয়েছিল। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সফলভাবে তিনটি শিশুকে পৃথিবীতে আনা হয়। জন্ম নেওয়া ছেলে শিশুটির ওজন ২ কেজি ৩০০ গ্রাম এবং দুই মেয়ের ওজন যথাক্রমে ২ কেজি ১০০ গ্রাম এবং ২ কেজি।

ড. গোপা পাল আরও বলেন, মা ও শিশুরা বর্তমানে ভালো আছেন। এই দম্পতির আগে থেকেই একটি মেয়ে সন্তান রয়েছে। মরিয়ম আক্তারের এই বিরল অভিজ্ঞতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবার ও স্বজনরা নবজাতকদের জন্য সবার দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!