1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেবিবাম্প দেখিয়ে জল্পনা উড়িয়ে দিলেন দীপিকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বেবিবাম্প দেখিয়ে জল্পনা উড়িয়ে দিলেন দীপিকা

প্রতিনিধি

শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, এমন খবর প্রকাশ হওয়ার পর পরই নেটিজেনদের অনেকেই তা বিশ্বাস করেনি। কারণ, দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতে বিভিন্ন কাজে বেশ দৌড়ঝাপের ওপরে ছিলেন। এ ছাড়াও তার বেবিবাম্প তাদের চোখে না পড়ায় নেটিজেনরা ধারণা করতে থাকেন দীপিকা সারোগেসির সাহায্যে মা হতে চলেছেন।

এবার সব জল্পনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তার আসন্ন বলিউড সিনেমা ‘কল্কি’ এর প্রচারে এসেছিলেন এই নায়িকা। এ সময় সকলের চোখে পড়ে দীপিকার স্পষ্ট বেবিবাম্প।

সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে হাতে মাইক নিয়ে তার সিনেমার প্রচারে বক্তব্য দিচ্ছেন  দীপিকা। সবার সামনে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তার কালো পোশাকটি টাইট ফিটিংয়ের হওয়ায় বেবিবাম্পটি স্পষ্ট দেখা যায়।

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনের সময় বেবিবাম্প নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সহ্য করতে না পেরে স্ত্রীকে সমর্থন করে রণবীর সিং মুখ খুলেছিলেন সামাজিক মাধ্যমে। তবে চুপ ছিলেন দীপিকা। অবশেষে বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে সমালোচকদের নীরব জবাব দিলেন নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!