1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিনিধি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান দুই দেশ ও প্রতিষ্ঠানের প্রচলিত আইন, বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে গবেষণা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর আওতায় জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত বিভিন্ন গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও বিজ্ঞানীসহ গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান, গবেষণা প্রকল্পে যৌথ অংশগ্রহণ, পরামর্শসেবা প্রদান এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রোগ্রাম উন্নয়নে একসঙ্গে কাজ করা হবে।

বিসিএসআইআর-এর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় বিসিএসআইআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ পাঁচ বছর। দুই পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!