1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

প্রতিনিধি

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার মুক্তির পরপরই তৈরি করেছে নতুন বিশ্বরেকর্ড। গত ১৭ মার্চ ট্রেলারটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই ঐতিহাসিক রেকর্ড নথিভুক্ত হয়।

এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ডটি ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দখলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল ইভেন্টে প্রকাশের পর প্রথম দিনেই এটি ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ। তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড গড়েছে ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের।

ট্রেলারে দেখা যায়, আগের কিস্তির রেশ ধরেই এগিয়েছে এবারের কাহিনী। জাদুকরী মন্ত্রের প্রভাবে পিটার পার্কার এখন এমন এক পৃথিবীতে বাস করছেন, যেখানে কেউ তাকে চেনে না। কোনো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই তাকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে প্রতিকূলতা মোকাবেলা করলেও আগের মতো প্রিয়জনদের মানসিক সমর্থন এবার তার পাশে নেই।

ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়নও ফুটে উঠেছে। তবে নতুন মোড় হিসেবে দেখা গেছে, এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা কিছুই মনে করতে পারছেন না। অন্যদিকে পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে বিপদমুক্ত রাখতে সে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

সব ঠিক থাকলে আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!