1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ শেষে নারী ক্রিকেটে নতুন পরিকল্পনা, তিন বড় উদ্যোগ নিচ্ছে বিসিবি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিশ্বকাপ শেষে নারী ক্রিকেটে নতুন পরিকল্পনা, তিন বড় উদ্যোগ নিচ্ছে বিসিবি

প্রতিনিধি

কঠিন গ্রুপে খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেয় টাইগ্রেসরা। ভারতের বিপক্ষেও দারুণ লড়াই উপহার দেয় জ্যোতি নেতৃত্বাধীন দল।

বিশ্বকাপ অভিযান শেষে নারী ক্রিকেটের উন্নয়নে নতুন তিনটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন উইং।

বিসিবির সর্বশেষ নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর নারী বিভাগের দায়িত্ব পান রফিকুল ইসলাম বাবু। দায়িত্ব গ্রহণের সময় নারী দল বিশ্বকাপে থাকায় খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠকের সুযোগ হয়নি। সম্প্রতি দল দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড় উন্নয়ন এবং বিশ্বমানের দল গঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন তৈরিতে।

জানা গেছে, নারী ক্রিকেটে দক্ষ ফাস্ট বোলারের ঘাটতি দূর করতে তৃণমূল পর্যায় থেকে পেসার খুঁজে বের করার বিশেষ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি নারী স্কুল ক্রিকেট আরও বিস্তৃত করা এবং বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

বিসিবির আশা, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!