1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের পর দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির-সোনাক্ষী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিয়ের পর দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির-সোনাক্ষী

প্রতিনিধি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

বিয়ের রাতেই বলিউডের তারকাদের উপস্থিতিতে জমে ওঠে তাদের রিসেপশন। আর তার কিছুদিনের মধ্যেই বুধবার (২৬ জুন) নবদম্পতি তাদের দুই পরিবারকে সঙ্গে নিয়ে ডিনার করতে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে গিয়েছেন।

 এদিন অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা না থাকলেও মা পুনম সিনহা উপস্থিত ছিলেন।
তাদের ডিনারের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনু রঞ্জন এদিন একাধিক ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তাদের একটি ছবিতে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে টিম ব্রাইড এবং আরেকটিতে টিম গ্রুম লিখে তিনি শেয়ার করেন।

এদিন ডিনারে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের সঙ্গে তাদের পরিবারের লোকজন এবং কিছু বন্ধুবান্ধবকে দেখা যায়। হীরামান্ডি খ্যাত এ অভিনেত্রী পরেছিলেন গোলাপি রঙের একটি পোশাক। অন্যদিকে জাহির ইকবাল সাদা শার্ট এবং প্যান্ট পরেছিলেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!