1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ে করার অন্যতম কারণ জানালেন ক্যাটরিনা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিয়ে করার অন্যতম কারণ জানালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক :

তারকাদের সম্পর্ক নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এদিকে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তবে বিচ্ছেদ বেশ তিক্ততাই চিল। তবে ক্যাটরিনা নাকি আগেই বুঝতে পেয়েছিলেন, রণবীর তাকে আসলে ভালোবাসেন না।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি। তিনি জানিয়েছিলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তার মনে প্রশ্ন থেকে যেত, ‘আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন?’

ক্যাটরিনা বলেছিলেন, ‘আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়, আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।’
রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার কথায়, ‘ও নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? একদিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় আমার উপর জেঁকে বসেছিল।’

ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চান। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চাই। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চাই। বিয়ে করার অন্যতম কারণ হল পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!