1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপ্লবী পরিষদে যোগ দিলো পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

বিপ্লবী পরিষদে যোগ দিলো পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার

প্রতিনিধি

বিপ্লবী পরিষদে যোগ দিয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার।

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে বিপ্লবী পরিষদ।

এতে বলা হয়, চট্টগ্রামে দুদিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার রাতে বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক সিনান ইবনে হাকিমকে দেখতে তাদের বাড়িতে যান। তারা সিনানের পরিবারের খোঁজ খবর নেন।

সিনানের বাবা পেশায় মেরিন ইঞ্জিনিয়ার লোকমান হাকিম জানান, তার দুই ছেলে সিনান ও সানাক শহীদ মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধর মতোই যমজ ভাই। তারা যখন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে একসঙ্গে মিছিল সংগ্রামে অংশ নিচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় কর্মরত থাকা অবস্থায় গভীর উদ্বেগ ও উঠকন্ঠায় ছিলেন। ৩ আগস্ট পুলিশের গুলিতে সিনান গুলিবিদ্ধ হলে গোটা পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তিনি বলেন, আমাদের মূল দাবি হলো জুলাই গণহত্যার বিচার। আমাদের প্রত্যাশা হলো দেশে সুশাসন ফিরে আসুক।

সিনানের দাদা ৯৫ বছর বয়সী হাজী মুহাম্মদ ইউনুসের কাছে বড় বিষয় হলো তার নাতির মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এদিন সিনানের পরিবারের কাছে জাতীয়তাবাদী নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ গঠনের উদ্দেশ্য ও কর্মসূচির কথা তুলে ধরেন পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান। তখন সিনানের বাবা লোকমান হাকিম জাতীয় বিপ্লবী পরিষদে যোগ দেওয়ার কথা জানান।

পরে লোকমান হাকিমকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত এবং হাটহাজারী আসন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী করার ঘোষণা দেন পরিষদের এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!