1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করেছে বিএনপি - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করেছে বিএনপি

প্রতিনিধি

শনিবার (১৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’র চেয়ার বা প্রধান হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন– ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম, তাজভিরুল ইসলাম।

‘স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’র সদস্যরা হলেন– শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, ফাহিমা নাসরিন মুন্নি, জেবা খান, নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, আবু সালেহ মো. সায়েম (ইউকে) ও ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!