1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিএনপির প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার

প্রতিনিধি

শরীয়তপুরে বিএনপি মনোনীত প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা। এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২৮ জানুয়ারি) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু মাদবরের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় উঠান বৈঠকে অপুকে পূর্ণ সমর্থন জানান আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার করা কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. বাবুল বেপারী।

ভাইরাল ভিডিওতে আওয়ামী লীগ নেতা বাবুল বেপারীকে বলতে শোনা যায়, আমার লিডারের (অপু) কাছে প্রশ্ন? আমি আওয়ামী লীগ করি এটা সবাই জানে। এখানে আমার জাতীয়তাবাদী দলের ভাই ব্রাদার আছে, তাদের সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আমরা দুইটা দলই (আ.লীগ-বিএনপি) স্বাধীনতা-মুক্তিযোদ্ধার পক্ষের দল। সেখানে আমার একটা দাবি এবং প্রশ্ন? ‘জয় বাংলা’ স্লোগানটা কি কারো ব্যক্তিগত জিনিস। ‘জয় বাংলা’ স্লোগান আমি মনে করি বাঙালি জাতির স্লোগান, সমস্ত দলের স্লোগান। হয়তোবা কেউ দিছে কেউ দেয় নাই। আমি এজন্য বলতে চাই আজকের এই সভাতে আমাদেরকে যখন আপনি ভালোবেসে কাছে নিয়েছেন, তাহলে আজকে আমরা আপনার সামনে একটি ‘জয় বাংলা’ স্লোগান দিতে চাই।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সে স্লোগান দিতে চেয়েছিল, তাকে স্লোগান দিতে না করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!