1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসি থেকে সতর্কবার্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসি থেকে সতর্কবার্তা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়ের আগে মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেছে।

বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চারটি দল আইন অমান্য করে প্রচারণা চালাচ্ছে। এটি ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮তম বিধির সরাসরি লঙ্ঘন। বিএনপির অভিযোগ যাচাই করে সত্যতা পাওয়ায় ইসি সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২১ জানুয়ারির পূর্বে যে কোনো প্রচারণা আইনবিরুদ্ধ। তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নির্ধারিত সময়ের আগে গণসংযোগ বা প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সতর্ক করেছে যে, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন ঘটলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!