1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবার মৃত্যুতে শোকাহত কোনাতের গোলে উচ্ছ্বসিত লিভারপুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাবার মৃত্যুতে শোকাহত কোনাতের গোলে উচ্ছ্বসিত লিভারপুল

প্রতিনিধি

বাবার মৃত্যুতে শোকাহত কোনাতের গোলে উচ্ছ্বসিত লিভারপুল
গোল করে সতীর্থদের আলিঙ্গনে সিক্ত কোনাতে
বাবার মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেননি ইব্রাহিম কোনাতে। তবে পেশাদারিত্ব দেখালেন তিনি মাঠে ফিরেই। লিভারপুলের জার্সিতে গোল করে প্রশংসিত হলেন এই ডিফেন্ডার। তার গোলে উচ্ছ্বসিত ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কোচও।

গতকাল নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলের জয়ে লিভারপুলের চতুর্থ গোল করেন কোনাতে। কোচ আর্নে স্লট এই ডিফেন্ডারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘তার কঠিন দুটি সপ্তাহ ছিল এবং সম্ভবত এখনো তার সময়টা কঠিন। গত সপ্তাহের শেষ দিকে আমরা কথা বলেছিলাম যখন সে এই সপ্তাহের শেষে ফেরার পরিকল্পনা করছিল। তার এই ম্যাচ খেলার কথা ছিল না, কিন্তু যখন সে যখন আমাদের রক্ষণে সমস্যা দেখতে পেলো, সে আমাকে কল করে জানাল, ‘আমি নিউক্যাসলের বিপক্ষে দলকে সাহায্য করতে ফিরতে চাই।’”

স্লট আরও বললেন, ‘সে বুধবার ফিরে এসেছে এবং আমাদের সাথে দুইবার অনুশীলন করেছে। আজ সে শুধু একটি গোলই করেনি বরং একটি দুর্দান্ত ম্যাচ খেলেছে এবং সমর্থকরা পুরো ম্যাচ জুড়েই তার খুব প্রশংসা করেছে। তবে অবশ্যই শেষের দিকে যখন সে গোলটি করেছিল তখন তারা বেশি উচ্ছ্বসিত ছিল; আর ম্যাচ শেষের বাঁশির পর সে যখন ড্রেসিংরুমে প্রবেশ করল, তার সতীর্থরাও ঠিক একইভাবে তার প্রশংসা করছিল।’

কঠিন সময়ে কোনাতে গোল করায় উচ্ছ্বাস স্লটের কণ্ঠে, ‘গোল করা তার জন্য দারুণ, যখন তার একটা কঠিন সময় যাচ্ছে। এই দল দেখিয়েছে, আমরা কঠিন সময়ে সবসময় একে অন্যের পাশে থাকি। গত কিছুদিন ধরে তারা সেভাবেই ছিল তার পাশে। সেজন্যই তাকে গোল করতে দেখে সবাই খুশি। আর অ্যানফিল্ডে এটাই তার প্রথম (লিগ) গোল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!