1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার চালানো ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই গ্রামের মুসা মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকা থেকে বাঁশবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার দুই সন্তান ট্রলিতে উঠতে চাইলে তিনি তাদের ট্রলিতে তুলে নেন। বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগলে মুনতাহা ট্রলি থেকে পড়ে যায়। পরে ট্রলির চাকার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় মুনতাহাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!