1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজারে আ. লীগের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বাজারে আ. লীগের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

প্রতিনিধি

বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট বহাল রয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দ্রুত সময়ে আওয়ামী লীগের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা পল্লবীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। আজকে সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখনও বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের দলের বহু নেতাকর্মীদের গুম করেছে, হত্যা করেছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। জুলাই-আগস্টে ছাত্রজনতার গণ-আন্দোলনে আমাদের বহু ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে করতে হবে। মানুষ সেই বিচার দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!