1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বরিশালের বেঞ্চের ক্রিকেটার দিয়ে আরেকটি ভালো দল হয়ে যাবে’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

‘বরিশালের বেঞ্চের ক্রিকেটার দিয়ে আরেকটি ভালো দল হয়ে যাবে’

প্রতিনিধি

চলমান বিপিএলের ড্রাফট থেকেই তারকা সব ক্রিকেটারকে দলে টেনেছিল ফরচুন বরিশাল। ব্যাটসম্যান ও পেসারদের পাশাপাশি দলে রয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসানের মতো স্পিনাররা। একইসঙ্গে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলামও। তবে লাল বলে আলো ছড়ানো তাইজুল মোটে সুযোগ পেয়েছেন ১ ম্যাচে।

আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের শক্তিমত্তা ও নিজের খেলা নিয়ে কথা বলেছেন তাইজুল। তার মতে, বরিশালের বেঞ্চের ক্রিকেটারদের দিয়ে আরেকটা ভালো দল হয়ে যাবে।

তিনি বলছিলেন, ‘আমি বারবার একটা কথাই বলতেছি। আমাদের আসলে টিমটা দেখতে হবে আপনি অন্য টিম গুলো দেখেন আর আমাদেরটা দেখেন। আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে? তাদেরকে দিয়ে হয়তো অন্য আরেকটি টিমের থেকে ভালো দল করা যাবে, আমার কাছে মনে হয়।’

পরে তাইজুল আরও বলেন, ‘এক টানা আসলে অভিজ্ঞতা এখানে কিছু নেই বিপিএল নিয়ে। অনেক এক্সপেরিয়েন্স আমার আছে এটা আমি বলবো না। কিন্তু আপনার অবস্থাটা বুঝতে হবে আমাদের টিমটা আসলে কেমন বা আমাদের টিমে কোন প্লেয়ারগুলো আছে।’

বরিশালকে নিয়ে সুখের কথা বলতে গিয়ে তাইজুল বলেন, ‘আমি এই দলে গত দুই বছর ধরে খেলছি। তো গত দুই বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল। এ বছর আমাদের তামিম ভাই সব দিক মিলে দেখছেন। টিমের প্রতি কোনো কমপ্লেইন নেই। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা ৫০% পেয়েছি এবং সামনে আরো দুই চার দিনের মধ্যে হয়তো ২৫% পাবো আর কি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!