1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বয়সে ছোট মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, এরপর যা ঘটল - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বয়সে ছোট মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, এরপর যা ঘটল

প্রতিনিধি

ভারতের দুর্গাপুরে রাজনৈতিক সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদির পাশে ছিলেন বিজেপির বড় নেতারা, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।

সেখানে মোদি তার বক্তব্য শেষ করে নিজে থেকেই মিঠুনের দিকে এগিয়ে যান মোদি। দু’জনে হাত মেলানো, মুখে হাসি। আর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা।

মিঠুন আচমকাই মোদিরর পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই।

এদিকে মিঠুন চক্রবর্তীর বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে, তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!