1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

প্রতিনিধি

বড় ভাই জাহাঙ্গীর শিকদারের মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলীও মারা গেছেন। এমন ঘটনায় শোকের মাতম নেমেছে নিহতদের পরিবারে।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২) খায়েরচর গ্রামের নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জামায়, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। আমাদের ভাইদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সকল আত্মীয়দের খবর দিই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নোয়া ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও ইন্তেকাল করেন। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।

নিহতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল, যে কোনো অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশগ্রহণ করতো। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেলো, এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুইজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে।

বিষয়টি নিয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দিই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন। জীবনের প্রথম দেখলাম ভাইয়ের মৃত্যুর খবরে আরেক ভাইও মারা গেলেন। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!