1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ২ জেলে গুলিবিদ্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ২ জেলে গুলিবিদ্ধ

প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়ে জলদস্যুদের গুলিতে নুর আলম খানা (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামে বরগুনার দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আহত দুই জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংরা ও বাদুরতলা নামক এলাকার বাসিন্দা।

এর আগে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার দিবাগত রাতে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছালে প্রথমে কলাপাড়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ নামের একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে সাগরে মাছ শিকার করতে যায়। পরে গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া নামক এলাকায় ফেলা জাল টেনে তুলতে থাকেন তারা। এ সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই দূর থেকে জেলেদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ট্রলারে থাকা জেলে নুর আলম খানের পিঠে ও শাহজাহান মিয়া বাম চোখের নিচে গুলিবিদ্ধ হয়। পরে দ্রুত জেলেরা ট্রলার নিয়ে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছালে, আহতদের কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার দুই জেলে জলদস্যুদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমির হোসেন বলেন, এ ঘটনা আমাদের কাছে কেউ কিছু জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!