1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি: ফয়জুল করীম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি: ফয়জুল করীম

প্রতিনিধি

গত ৫ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কার শেষ করে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলাম পূর্ব যুগে মানুষের কোনো অধিকারই ছিল না। ধর্মের স্বাধীনতা ছিল না। ইসলাম পূর্ব আরবের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মহানবী হজরত মুহাম্মদ সা. ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরায় মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। মানুষ বুঝতে পেরেছিল ইসলামই একমাত্র মুক্তির ঠিকানা। বিগত স্বাধীনতার ৫৩ বছরে তিনটি দলের শাসনে মানুষ দেখেছে শোষণ প্রবঞ্চনা। কাজেই এ দেশের ভবিষ্যৎ হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না।

তিনি আরও বলেন, ইসলামের আগে শ্রমিক, নারী, গরিব, কালো এ শ্রেণির মানুষের অধিকার ছিল না। ইসলাম এসে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করেছে। আরবে নারীদের অধিকার ছিল না। ইসলাম আসার পর নারীদের অধিকার প্রতিষ্ঠাই নয়, তাদের অগ্রাধিকার দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা হলে, বস্তিতে-ঝুঁপড়িতে, ফুটপাতে, খোলা আকাশের নিচে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হবে না। শিশু কাঁদে করে মায়েদের ভিক্ষা করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে শাসকরা মানুষের প্রকৃত দুঃখ-দুর্দশা লাঘবে ঘরে ঘরে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবেন, তাদের সমস্যার সমাধান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!