1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ আশ্বাসে হোটেলে ফাঁদ, বিধবা নারীর ওপর ধর্ষণের অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ আশ্বাসে হোটেলে ফাঁদ, বিধবা নারীর ওপর ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি

ফরিদপুরে এক বিধবা নারীর সঙ্গে কৌশলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বুধবার (৯ এপ্রিল) কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগকারী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চার দিন চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরেছেন। হাসপাতালের ছাড়পত্রে ‘যৌন হয়রানি’ করা হয়েছে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী জানান, ১০ বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। তারপর থেকে অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, “আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইনি। সম্প্রতি সুজন শেখ আমাকে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন।”

মামলার এজাহার অনুযায়ী, ২ এপ্রিল সকালে রিকশায় রওনা হন ওই নারী। শহরের গোয়ালচামটে পুরাতন বাস টার্মিনালের ভাঙ্গা রাস্তার মোড়ে নামানো হয়। এরপর হেঁটে নতুন বাস টার্মিনাল সড়কের দিকে একটি আবাসিক হোটেলের সামনে পৌঁছান। সুজন তাঁকে জানান, এখানেই উপজেলা অফিস। ভুক্তভোগী হোটেলের ভেতরে প্রবেশ করলে সুজন একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। চিৎকার করতে গেলে মুখ চেপে ধর্ষণ করেন। এরপর রিকশায় বাড়িতে ফিরে যান নারী। ছোট ভাইয়ের স্ত্রীকে ঘটনাটি জানানোর পর অসুস্থবোধে হাসপাতালে ভর্তি হন।

ভুক্তভোগী দাবি করেন, “আমি তো অফিস চিনি না। সংসারে অভাব-অনটন থাকায় বিশ্বাস করেই সুজনের সঙ্গে গিয়েছি। কিন্তু আমার জীবন শেষ করে দিয়েছে, আমি তার বিচার চাই।”

অভিযুক্ত সুজন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে। ওই নারী কার্ডের জন্য মাঝেমধ্যেই আমার বাড়িতে আসত। ওইদিনও বাড়িতে আসে। তখন উত্তেজিত হয়ে একটি লাথি মেরেছিলাম। এ কারণে আমার নামে মিথ্যা কথা বলা হচ্ছে।”

কোতোয়ালি থানার ওসি Shahidul Islam জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!