1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্লিজ, এবার একটু ছেড়ে দেন আমাকে’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

‘প্লিজ, এবার একটু ছেড়ে দেন আমাকে’

প্রতিনিধি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো আবার বিতর্কিত কোনো কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হন তিনি।

সম্প্রতি সময়ে মামলা, জামিন, প্রেম নিয়ে আবারও আলোচনায় পরীমণি। বিষয়গুলো নিয়ে রীতিমতো বিরক্ত এই অভিনেত্রী। ভক্তদের কাছে তাই পরীর হাতজোড় অনুরোধ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না। এবার একটু ছেড়ে দেন আমাকে!

বৃহস্পতিবার সকালে এমনই কাকুতি কণ্ঠে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।

এরপর প্রশ্নগুলো তুলে ধরে পরী লিখেছেন- ১। পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি?  বা পাশাপাশি গনমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরো একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতোটা ফোকাসে থাকতেন ততোটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?

‘নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।’

পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’

এই নায়িকা লিখেছেন, গত তিন-চারটা মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি। কেন/কিজন্য সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।

সবশেষ পরীমণি বলেছেন, ‘আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি- হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!