1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেম থেকে পরিণতি মৃত্যু: গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যা, মাসুদের মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রেম থেকে পরিণতি মৃত্যু: গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যা, মাসুদের মৃত্যুদণ্ড

প্রতিনিধি

রংপুরে আলোচিত এক হত্যা মামলায় প্রেমিকা ও তার গর্ভের সন্তান হত্যার দায়ে মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের একটি আখক্ষেত থেকে এক নারী ও একটি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে নিহত নারীর পরিচয় নিশ্চিত হয়। তিনি ছিলেন ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানার কর্মী সান্তনা বেগম (৩০), যার বাড়ি বগুড়া জেলায়।

তদন্তে উঠে আসে, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় মাসুদ মিয়ার সঙ্গে সান্তনার পরিচয় হয়। শুরুতে দুলাভাই-শ্যালিকার সম্পর্ক থাকলেও পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরবর্তীতে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের বিষয়ে বারবার চাপ দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যান মাসুদ।

একপর্যায়ে সান্তনা অন্তঃসত্ত্বা হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে ২০২৩ সালের ১২ জুলাই বিয়ের দাবিতে সান্তনা পীরগঞ্জে মাসুদের বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে তাকে খালার বাড়িতে রাখা হয়। পরদিন কৌশলে আখক্ষেতে নিয়ে গিয়ে গলায় পা দিয়ে চেপে শ্বাসরোধে হত্যা করেন মাসুদ। এরপর পেটে লাথি মারলে গর্ভের মৃত কন্যা সন্তান প্রসব হয় বলে তদন্তে উঠে আসে।

পরবর্তীতে র‌্যাব গাজীপুর থেকে মাসুদকে গ্রেপ্তার করে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তদন্ত শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ ও জেরা শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষ বলছে, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ জানিয়েছে, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!