1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেক্ষাগৃহে মেজাজ হারালেন অর্জুন কাপুর - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রেক্ষাগৃহে মেজাজ হারালেন অর্জুন কাপুর

প্রতিনিধি

বলিউড অভিনেতা অর্জুন কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নামের আগে সফল অভিনেতা তকমা না থাকলেও দর্শকসহ নেটিজেনদের মাঝে চর্চায় থাকেন তিনি।

সব মিলিয়ে খোশমেজাজেই থাকতে দেখা যায় তাকে। তবে এবার এক অনুষ্ঠানে মেজাজ হারালেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অক্ষয় কুমার বীর পাহারিয়া ও সারা আলী খানের ছবি ‘স্কাইফোর্স’-এর বিশেষ প্রদর্শন দেখতে গিয়েছিলেন অর্জুন।
প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে হিমশিম খেয়েছেন অভিনেতা। অর্জুনকে দেখেই পাপারাজ্জিরা ঘীরে ফেলে। অভিনেতাকে দেখে অন্য দর্শকদের নাকি ধাক্কা দিয়ে এগিয়ে আসতে থাকেন তারা। এই দৃশ্য দেখে শান্ত থাকতে পারেননি অর্জুন। মেজাজ হারিয়েছেন।

মেজাজ হারিয়ে তিনি বলেন, ‘আমি বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা লোকজনকে মারতে মারতে এগিয়ে আসছো, এটা তো ঠিক না। একটু ধীরেসুস্থে চলাফেরা করো।’

অর্জুনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেতাকে এমন রেগে যেতে দেখে অবাক হন অনুরাগীরা। তবে নিন্দকেরও অভাব নেই। তাদের মতে, ‘অর্জুন কী এমন করেছেন যে, তাঁকে নিয়ে এত উত্তেজনা। তাকে মানুষ চিনতে পারছে, ওর ধন্য হয়ে যাওয়া উচিত।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!