1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রিয়াঙ্কাকে কুরুচিকর প্রস্তাব পরিচালকের - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রিয়াঙ্কাকে কুরুচিকর প্রস্তাব পরিচালকের

প্রতিনিধি

বলিউড ছেড়েছেন বহুদিন হলো, তবুও এখনও সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস, একমাত্র সন্তান ও হলিউডই তার বর্তমান ধ্য়ান-জ্ঞান ও লক্ষ্য।

তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি প্রিয়াঙ্কাকে ফের দেখা যাবে ভারতীয় সিনেমার পর্দায়। তবে বলিউডে নয়। খবর রয়েছে, দক্ষিণী পরিচালক এস এস রাজা মৌলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে তাকে।

বলিউডে প্রতিষ্ঠিত হয়ে হলিউডে ক্যারিয়ার গড়লেও ক্যারিয়ারের শুরুর দিকটা খুব একটা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। যতই তিনি মিস ওয়ার্ল্ড হোন না কেন, বলিউডে পা দিয়ে নানান কটূ কথা শুনতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো এক ঘটনার কথা বললেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বয়স তখন ১৯। বলিউডে একেবারেই নতুন তিনি। প্রিয়াঙ্কা জানান, একটা শয্য়াদৃশ্যের শুটিং চলছিল। অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলাম। সঙ্গে সহ-অভিনেতা। যতটা পারছিলাম, নিজেকে আড়াল করছিলাম।

তবে হঠাৎ করে পরিচালক রীতিমতো চিৎকার করে বলে ওঠেন, ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ সিনেমা দেখতে আসবে না।

পরিচালকের মুখে এমন কথা শুনে সত্যিই খুব খারাপ লেগেছিল। ভাবতেও পারিনি এরকম কেউ বলতে পারে। আমি সঙ্গে সঙ্গেই সেই ছবি ছেড়ে বেরিয়ে আসি। তবে এতদিন হয়ে গেলেও, সেই স্মৃতি একেবারে তাজা।

শোনা গিয়েছিল, ফারহান আখতারের জি লে যারা ছবি দিয়েই নাকি বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা। যে ছবিতে থাকার কথা ছিল ক্যাটরিনা, আলিয়ারও। তবে আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়েছে।

এরপরই শোনা যাচ্ছে, ফারহান আখতার নয়, বরং রাজামৌলির ছবি দিয়েই ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!