1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?

প্রতিনিধি

মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা, সিনেমায় তার চরিত্র এবং ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়ে ফারিণ জানান, তারকা নায়কের পাশে থাকা বড় বিষয় হলেও শুধু সেই কারণেই তিনি রাজি হননি। তার ভাষায়, বড় নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই ইতিবাচক।

ফারিণ বলেন, এই প্রথম সম্পূর্ণ বিনোদনধর্মী চরিত্রে অভিনয় করছি। আপনারা যাকে গ্ল্যামারাস বলেন। তার ওপরে প্রচুর স্তর। নব্বইয়ের দশক উঠে আসবে ছবিতে। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তা ছাড়া, প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। এত কিছু একটি চরিত্রে পেলে কোন অভিনেত্রী না খুশি হন!

সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলেও নিজের চরিত্রের গভীরতার কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন।

কলকাতার সিনেমায় কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফারিণ জানান, টালিউড অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি। তবে সামনে নতুন কোনো কাজ নিয়ে দেবের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। ফারিণ বলেন, কলকাতায় কাজ করার ইচ্ছা আমারও আছে। অনেকের সঙ্গে কথা হচ্ছে, তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না। গত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি যে, আগেভাগে কিছু বললে কাজ বাতিল হলে ভক্তরা কষ্ট পান।

উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে চমক বজায় রাখতে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আপাতত অভিনয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না এই তারকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!