1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে’

প্রতিনিধি

ঈদুল ফিতরের আমেজ আর মেগা সুপারস্টার শাকিব খানের উপস্থিতি এই দুইয়ে মিলে দেশজুড়ে এখন টক অব দ্য টাউন ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এর মাঝেই সার্ভার জটিলতা ও শো বিলম্বে প্রোডাকশন হাউসের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কিছু দর্শকদের। এসব বিষয় ও সিনেমার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

ফেসবুকে চলমান বিভিন্ন নেতিবাচক আলোচনাকে ‘অপপ্রচার’ হিসেবে দেখছেন পরিচালক। তিনি জানান, সিনেমা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ এখন আকাশচুম্বী। প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে দাবি করে আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমাদের এখন একটা কমন ইয়ে হয়ে গেছে আরকি যে যেকোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পঁচাইতে পারি একটু ভালো হয়। তো এইগুলাকেও কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে এবং আজকেও পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে।’

সিনেমা হলের ভিড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকুই বলবো যে গত চার-পাঁচ বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি এটা আসলে রেকর্ড ছিল আরকি।’

দর্শকদের প্রতিক্রিয়ার বিষয়ে পরিচালকের পর্যবেক্ষণ বেশ স্পষ্ট। তিনি মনে করেন, অল্প কিছু মানুষের নেতিবাচক মন্তব্যকে বড় করে দেখার সুযোগ নেই। তার কথায়, ‘বিষয়টা হচ্ছে কি যে অনেকের মধ্যে আপনি হয়তো ১০ জনের সাথে কথা বলেছেন, সো এখানে কিন্তু মানুষ ছিল ৮৫০। সো আপনি ৮৫০ মানুষের মতামত কিন্তু নেননি। সো আপনার কাছে ওইটাই হাইলাইটেড লাগবে যখন একটা মানুষ নেগেটিভটা বলবে ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দেই। কিন্তু ওখানে আরও ৬০০ মানুষ যে অনেক তৃপ্তি নিয়ে ফিরে গেছে ঘরে সেটা কিন্তু আমরা আসলে ইয়ে করি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার সিজি বা কারিগরি মান নিয়ে অপপ্রচারের দিকে ইঙ্গিত করে পরিচালক বলেন, ‘ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরণের গ্রুপ আছে। এরকমও দেখেছি আমাদের আমাদের সিজি পার্টগুলোকে ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজি-র অবস্থা। তো এগুলো তো আসলে আমরা এই যে একটা ছোড়াছুড়িগুলো আছে আমি ওই অপপ্রচারটা বলছি।’ তবে কেউ সিনেমা দেখে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি বললে সেটাকে তিনি সাধুবাদ জানান।

সুপারস্টার শাকিব খান নিজেও সিনেমার বর্তমান অবস্থা ও জটিলতা নিরসনে সার্বক্ষণিক তদারকি করছেন। নির্মাতা জানান, ‘শাকিব ভাই খুবই পজিটিভ আছে। উনি বারবারই খোঁজ নিচ্ছেন যে এইখানে আমরা কখন শো-টা চালু করবো এবং এইখানে শো-টা চালু করার ব্যাপারে উনি নিজেও কথা বলেছেন যে দর্শকরা চাচ্ছে আপনার যত দ্রুত সম্ভব এটা একটু সলভ করুন।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!