1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশের ওপর হামলা : ছাত্রদলের দুই নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পুলিশের ওপর হামলা : ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

প্রতিনিধি

ছাত্রদল নেতা (পরে বহিষ্কৃত) মিথুনকে ছিনিয়ে নিতে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় দুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদ (চঞ্চল)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদকে (চঞ্চল) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে আটক ছাত্রদল নেতা মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন তার সমর্থকরা। পরে তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!