1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় পদায়ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় পদায়ন

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। তবে নতুন কেউ নয়, সিএমপির বিভিন্ন থানায় কর্মরত পুরোনো ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, লটারির মাধ্যমে ১৬ থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় এবং বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় পদায়ন করা হয়েছে। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে বন্দর থানায়। পাঁচলাইশ থানার ওসি সোলায়মানের নতুন কর্মস্থল বাকলিয়া থানা।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও এবং চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী এবং ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে। একই আদেশে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি শাখায় পদায়ন করা হয়েছে।

তবে নগরের ইপিজেড থানায় এখনো নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!